মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪

পানির বোতলে বিদ্যুৎ

পানির বোতলে বিদ্যুৎ উৎপাদন : নতুন দিগন্তের সূচনা হবে। বিস্তারিত পড়ুন:
http://dhakatimes.com.bd/2013/04/07/5718/botoler-pani-dia-biddut/


1.5 liter water +3table spon  blich  powder n hole d on sun..! =50 w alo

 
 
 

সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪

ঘণ্টায় ১৮১ কিমি গতির বাইসাইকেল!

ঘণ্টায় ১৮১ কিমি গতির বাইসাইকেল!




http://www.banglanews24.com/detailsnews.php?nssl=83f4e16cb04709936b79d9e7106c1f71&nttl=12012014256076










রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

আব্রাহাম লিংকনের লেখা সেই বিখ্যাত চিঠিটি

অপ্রিয় যত সত্য সহ্য করার ক্ষমতা আছে কি ?

প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে আব্রাহাম লিংকনের লেখা সেই বিখ্যাত চিঠিটি -

মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন, প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন, পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দুরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নিরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই এ কথা বুঝতে শেখে যারা পীড়নকারী তাদেরকেই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন।

আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে।

তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে এ শিক্ষাও তাকে দেবেন।

সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশে থেকে সাবধান থাকে।

আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুরেই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।

ইতি
আপনার বিশ্বস্ত
আব্রাহাম লিঙ্কন
 

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

বিশ্বয়্কর এবং মধুময় জিনিসগুলাও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ..!!??



হাসিনা এবং আম্লিগকে মানুষ এতই অবিশ্বাষ করে যে নিচের কয়েক্টা অতি নর্মাল বিশ্বয়্কর এবং মধুময় জিনিসগুলাও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ এবং রহস্যময় ঠেকেছেঃ

-প্রবীন আম্লিগার সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সুস্থ স্বাভাবিক হওয়ার এক সপ্তাহ পরে হঠ্যা সিংগাপুরীয় মৃত্যু

-রানা প্লাজা ট্রাজেডিতে ২০০০ মানুষের জীবন্ত কবর থেকে ১৭ দিন পরে রেশমা নামের এক আলৌকিক কন্যার জীবিত উদ্ধার

-সংকর পরিবারের বংগ নাতি জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোরগ পোলাও রান্না

তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হল জয় বলতে পারেন নি যে ''মা আমার জন্য রান্না করতেছেন্্ִִ বল্লেন ''প্রধানমন্ত্রী আমার জন্য রান্না করতেছেন্্ִִ

অফ টপিকঃআকাশের পুর্ব কোনে একটা উজ্জল জিনিস দেখা যাচ্ছে…বুঝতে পারছি না ওইটা ভেনাস নেপচুন না ইন্ডিয়ান কোন গোয়েন্দা বিমান।

ডেডিকেটেড টু হিন্দুস্তানকি হিজড়া আর্মি।


মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

অনলাইনে টিআইএন(TIN) বাধ্যতামূলক

অনলাইনে টিআইএন বাধ্যতামূলক করতে পুরাতন নম্বর বাতিল হচ্ছে!
 
(প্রিয় টেক) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশব্যাপী অনলাইনে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) দেওয়ার উদ্যোগ হিসেবে পুরাতন টিআইএন নম্বর বাতিল করতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে ১২ ডিজিটের টিআইএন নম্বর নিতে হবে। রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনলাইন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

গতকাল রাজধানীর রূপসী বাংলা হোটেলে এনবিআর আয়োজিত অনলাইনে রেজিষ্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন এসব তথ্য জনান।

তিনি আরো বলেন, এত দিন অনেক ক্ষেত্রেই নানা কৌশলে ভুয়া টিআইএন নম্বর দেওয়া হয়েছে।

অনেকে প্রয়োজনে টিআইএন নম্বর জালিয়াতি করেছে। এসব কার্যক্রমের ফলে রাজস্ব আদায় বাঁধাগ্রস্থ হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ৩২ লাখ টিআইএন নম্বর আছে বলে এনবিআর থেকে জানা গেলেও প্রকৃত পক্সে এর অর্ধেকও রাজস্ব পরিশোধ করে না।

অনলাইনে টিআইএন নম্বর নেওয়ার ফলে এনবিআর অটোমেশনের পথে যাত্রা শুরু করেছে।

চলতি অর্থ বছরের বড় অংকের রাজস্ব আদায় সম্ভব বলেও তিনি আশা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে টিআইএন নম্বর রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশনের শুরুতে প্রত্যেককে অবশ্যই এই ওয়েবসাইটে https://www.incometax.gov.bd/ ঢুকে একটি একাউন্ট খুলতে হবে।

হোম পেজ রেজিস্ট্রোর বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফরম ওপেন হবে।

এবার ফরম পূরণ করলে এক পর্যায়ে মুঠো ফোনে একটি কোড নম্বর পাবেন।

এর সাহায্যে টিআইএন ফরমে পৌছে যাবেন।

ধারাবাহিকভাবে এসব ফরম পূরণে ১২ ডিজিটের টিআইএন নম্বর পাবেন।

প্রধান অতিথির বক্ততায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেন, আগামী দিনে রাজস্ব আদায়ে প্রধান হতিয়ার হবে আয়কর খাত।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অনলাইনে রাজস্ব পরিশোধে রাজস্ব কর্মকর্তা এবং কর দাতাদের মধ্যের চোর পুলিশ খেলা বন্ধ হবে।

তিনি বলেন, এদেশে প্রায় ৩০ হাজার মানুষের আয় ১ কোটি টাকার উপরে।

এদের কাছ থেকে রাজস্ব আদায়ে চেষ্টা করা উচিৎ।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, অন লাইনে রাজস্বসংক্রান্ত কার্যক্রম পরিচালনা সম্ভব হলে দেশের ব্যবসা বাণিজ্যের সমপ্রসারণ হবে।

রবিবার, ৩০ জুন, ২০১৩

রেশমা রহস্য



রেশমা রহস্য "অফিশিয়ালি" সমাধান?

-----------------Shafquat Rabbee Anik

লন্ডনের ডেইলি মিরর পত্রিকা বাংলাদেশে সাংবাদিক পাঠিয়ে, অনুসন্ধান চালিয়ে দাবী করেছে যে রেশমা উদ্ধারের ঘটনা ছিল একটা সাজানো নাটক । আজকের মিরর পত্রিকায় সে নিউজ বেরিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে ধুকে ধুকে বেঁচে থাকা আমারদেশ পত্রিকার একটি অনুসন্ধানী রিপোরটে ব্যবহৃত তথ্য-উপাত্ত ভেরিফাই করে মিরর তার প্রতিবেদন ছাপিয়েছে। যাদের চেতনা থাকে সদা উত্থিত, তারা চক্ষু লজ্জার কারণে আমারদেশের মূল প্রতিবেদনটি না পড়লেও, মিররের প্রতিবেদনটি পড়বেন বলে আশা করি।
রেশমার ঘটনাটি যদি সত্যিই একটা নাটক হয়ে থাকে , তাহলে বলতে হবে রেশমা নাটকের স্ক্রিপ্টে অনেকগুলো দূর্বলতা ছিল। সবচাইতে বড় দুর্বলতা ছিল নাটকের অভিনেত্রী নির্বাচনে। নিরমাতাদের উচিত ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটকে এই অভিনেত্রী সাপ্লাইয়ের কাজটা দেয়া। তা না করে নিরীহ এক গার্মেন্টস কর্মীকে দিয়ে নাটক সাঁজাতে গিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে শেষ পর্যন্ত সরকারী নিষেধাজ্ঞা বসাতে হয়েছে রেশমার সাথে সাংবাদিকদের কথা বলায়। ডেইলি মিররও খুব সম্ভবত রেশমার সাথে কথা বলতে পারেনি। বলা বাহুল্য, বিদেশী সাংবাদিকরা কথা বলার উপর আরোপিত যে কোন নিষেধাজ্ঞাকেই খুব নেগেটিভ ভাবে দেখেন।
রেশমা নাটকের পটভূমি ডেইলি মিরর ঠিক ভাবে উল্লেখ করেনি। হয়তো ওরা বুঝতেও পারেনি। এই নাটক মঞ্চ্যয়িত হয়েছিল মে মাসের ১০ তারিখ। তার মাত্র ৫ দিন আগে শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। আর ১৭ দিন আগে ঘটেছে রানা প্লাজা। এই দুই ঘটনাই বাংলাদেশের ইতিহাসে কু-খ্যাতির মেধা-তালিকায় শীর্ষস্থান প্রাপ্ত। মাত্র ক'দিনের ব্যবধানে এই জোড়া ঘটনায় মোট কত মানুষ নাই হয়েছেন তার এক্সেল স্প্রেড শিটের কাজ এখনো চলছে।
যে গরীব গারমেন্টস শ্রমিক রেশমা রহস্য ভেদে মূল ভুমিকা পালন করেছেন, তার জীবনের নিরাপত্তা কে দিচ্ছে তা কেউ কোথাও উল্লেখ করছেন না। এই শ্রমিক বুঝে হোক না বুঝে হোক, দেশের অতি ক্ষমতাবান কিছু নাট্য-পরিচালকের লুঙ্গির গিট্টু খুলে দিয়েছেন। একারনে, মায়াবতী কিন্তু ক্ষমতাবান এমন কাউকে অনুরোধ করছি এই গরিবকে বাচিঁয়ে রাখার কাজটি হাতে নিন।
রেশমার ঘটনা নিয়ে যা খবর বেড়িয়েছে তা যদি আসলেই সত্য হয় তাহলে বিদেশিদের কাছে অনেকগুলো দেশিয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নস্ট হয়ে যাবে। সবচাইতে বড় ক্ষতি হবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তির। একটি চৌকশ প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর উচিত হবে রেশমা ঘটনাটি খূব ভালো ভাবে বিশ্লেষণ করার। যদি মিররের প্রতিবেদনে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেনাবাহিনীর অবশ্যই উচিত হবে তা কার্যকর ভাবে তুলে ধরার এবং সর্বপরি এই ঘটনা থেকে শিক্ষা নেবার। 




রবিবার, ১৬ জুন, ২০১৩

১১ বছর বয়সেই বাবা হয়েছেন নিউজিল্যান্ডের এক কিশোর!


baba১১ বছর বয়সেই বাবা হয়েছেন নিউজিল্যান্ডের এক কিশোর। তার সন্তানের মা ৩৬ বছর বয়সী এক নারী।অকল্যান্ডের নর্থ আইল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়নি। ওই নারী কিশোরটির বন্ধুর মা বলে নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে।
এদিকে, ওই নারীর বিরুদ্ধে কেন ধর্ষণের অভিযোগ আনা হবে না—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দেশটিতে।উপযুক্ত প্রমাণের অভাবে ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা।
তবে, মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
যদিও দেশটির আইনে শুধু পুরুষদের বিরুদ্ধেই ধর্ষণ মামলা করা যায়। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো ২০ বছরের কারাদণ্ড।
এদিকে, বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী জুডিথ কলিনস।
তিনি নিউজিরল্যান্ড হেরাল্ড পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রয়োজন না হলেও কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।
এদিকে, ওই কিশোরের স্কুলের অধ্যক্ষ নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, ঘটনাটি শোনার পর তিনি বড় ধরনের ধাক্কা খেয়েছেন।
তিনি বলেন, “গতবছর ওই কিশোর তাকে বিষয়টি জানায়। তখনই তিনি ওই কিশোরকে এটা বন্ধ করতে বলেন। এই ঘটনা প্রমাণিত হলে ওই নারীকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে জানিয়েছে দেশটির একটি পুরুষ নির্যাতন প্রতিরোধ সংগঠন।
নিউজিল্যান্ডের আইনে শুধু পুরুষদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা গেলেও কোনো নারী যদি কোনো পুরুষকে যৌন নিপীড়ন করে তাহলে তার সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে।”

১১ বছর বয়সেই বাবা !
১১ বছর বয়সেই বাবা হয়েছেন নিউজিল্যান্ডের এক কিশোর। তার সন্তানের মা ৩৬ বছর বয়সী এক নারী।অকল্যান্ডের নর্থ আইল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়নি। ওই নারী কিশোরটির বন্ধুর মা বলে নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে।
এদিকে, ওই নারীর বিরুদ্ধে কেন ধর্ষণের অভিযোগ আনা হবে না—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দেশটিতে।উপযুক্ত প্রমাণের অভাবে ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা।
তবে, মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।যদিও দেশটির আইনে শুধু পুরুষদের বিরুদ্ধেই ধর্ষণ মামলা করা যায়। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো ২০ বছরের কারাদণ্ড।
এদিকে, বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী জুডিথ কলিনস।তিনি নিউজিরল্যান্ড হেরাল্ড পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রয়োজন না হলেও কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।

এদিকে, ওই কিশোরের স্কুলের অধ্যক্ষ নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, ঘটনাটি শোনার পর তিনি বড় ধরনের ধাক্কা খেয়েছেন।

তিনি বলেন, “গতবছর ওই কিশোর তাকে বিষয়টি জানায়। তখনই তিনি ওই কিশোরকে এটা বন্ধ করতে বলেন। এই ঘটনা প্রমাণিত হলে ওই নারীকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে জানিয়েছে দেশটির একটি পুরুষ নির্যাতন প্রতিরোধ সংগঠন।নিউজিল্যান্ডের আইনে শুধু পুরুষদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা গেলেও কোনো নারী যদি কোনো পুরুষকে যৌন নিপীড়ন করে তাহলে তার সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে।”
এদিকে, দেশটির জনকল্যাণ কর্তৃপক্ষ শিশুটিকে দুইমাস আগে তাদের হেফাজতে নিয়ে এসেছে। তারা আদালতে যাওয়ার আগেই বিষয়টি নিয়ে কাজ করছিল বলে জানিয়েছে। তবে, এ ব্যাপারে তারা বিস্তারিত জানাননি। পুলিশ এ ব্যাপারে মুখ খোলেনি।


এদিকে, দেশটির জনকল্যাণ কর্তৃপক্ষ শিশুটিকে দুইমাস আগে তাদের হেফাজতে নিয়ে এসেছে। তারা আদালতে যাওয়ার আগেই বিষয়টি নিয়ে কাজ করছিল বলে জানিয়েছে। তবে, এ ব্যাপারে তারা বিস্তারিত জানাননি। পুলিশ এ ব্যাপারে মুখ খোলেনি। সূত্র: নতুনবার্তা/এএফপি